
অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন, ইরান নিয়ে সংলাপের সুযোগ সৃষ্টি করতে আরও উদ্যোগ নেওয়া যেতে পারে, এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর।
আজ শনিবার (০৭ মার্চ) স্টারমারের সঙ্গে ফোনালাপে এরদোগান বলেন, তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এরদোগান উল্লেখ করেছেন যে আঙ্কারা ইরানের ওপর হামলার পর ঘটমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক করেছেন- দীর্ঘমেয়াদি হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ক্ষতি ডেকে আনতে পারে।
সূত্রম: আল-জাজিরা


