
অনলাইন ডেস্ক : ইরান সতর্ক করে বলেছে, পারস্য উপসাগরে ঢুকলে যেকোনো মার্কিন জাহাজ সমুদ্রে তলিয়ে দেওয়া হবে।
একজন ইরানি সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, যদি কোনো মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করে, তাহলে সেটি সমুদ্রের তলায় ডুবে যাবে।
এই সতর্ক বার্তাটি এসেছে যখন এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করতে শুরু করবে।


