শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

Chif Editor

অনলাইন ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। আজ রোববার (৮ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, আজ সকালে দলের অনুমতি ব্যতিরেকে সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আশরাফুল ইসলাম, যা দলের সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না-তার লিখিত জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এর আগে, আজ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম।

মামলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ আনা হয়েছিল। তবে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

Leave a Reply