শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

নিজেদের দেশেরই এক গোষ্ঠীকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন

Chif Editor

অনলাইন ডেস্ক:   লেবাননের সরকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দ্রুত অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন আরব দেশে চালানো হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।

এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেন, লেবানন উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকে ইরানের হামলার তীব্র নিন্দা জানায়।

আরব লিগের এক বৈঠকে দেওয়া বক্তব্যের সারসংক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে তিনি জানান, হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।

এ সময় তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণের প্রেক্ষাপটে হিজবুল্লাহ দেশের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনভাবে কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী আবারও হিজবুল্লাহকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান।

এর আগে, চলতি সপ্তাহে ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান চালানোর পর দক্ষিণ সীমান্তের কিছু অবস্থান থেকে লেবানিজ আর্মড ফোর্স সরে যায় বলে জানা গেছে।

Leave a Reply