শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম

Chif Editor

অনলাইন ডেস্কঃ  বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩২ জন মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের জবাবে এ বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার (০৯ মার্চ) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, রাশিয়া ও ইরানের কিছু গণমাধ্যমের দাবি করেছে, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা। মূলত তারা ইরানের ছোড়া একটি ড্রোন হামলায় আহত হয়েছেন।

ad

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার বিষয়ে সঠিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য জনসাধারণকে সতর্ক থাকতে হবে।

বাহরাইনের সরকারি তথ্যমতে, একটি ইরানি ড্রোন দেশটির একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত ৩২ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকার বলছে, এই ঘটনার জন্য দায়ী ইরানি ড্রোন হামলা, কোনো মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নয়।

এদিকে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আন্তর্জাতিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সরকার জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি তথ্যের ওপর ভরসা করার আহ্বান জানিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

Leave a Reply