শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Chif Editor

অনলাইন ডেস্কঃ  নেপালে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এ অভিনন্দন বার্তা দেন তিনি।

তারেক রহমান বলেন, ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন। নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশটির জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন। একই সঙ্গে এটি নেপালের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিমত্তাকেও তুলে ধরে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভবিষ্যতেও নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply