শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর কদমতলী থানাধীন শনি আখড়া হেরা ফুড কোডের দ্বিতীয় তলায় বিকেল ৫ টায় ফুল কুড়ি থিয়েটার আয়োজিত সংগঠনের ৩০ বছর পুর্তি উপলক্ষে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মানবকন্ঠের মো;সোলাইমানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুল কুড়ির প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মাসুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ডিএমপি।

আলোচনা সভার উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা ৪ ও ৫ আসন নিয়ে গঠিত কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শেরে বাংলা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি শেখ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইকরাম হোসেন শিমুল,সাধারন সম্পাদক নুর আলম খোকন, কদমতলী থানা সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ, সিনিয়র সাংবাদিক বিপ্লব মেহেদী ও বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সহ বিভিন্ন শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংবাদিক সহ অনেকে।

প্রধান অতিথি শেখ আশরাফুজ্জামান বলেন- যে এলাকায় শিল্প সংস্কৃতির চর্চা হয়, চিও বিনোদন আর শিক্ষা নিয়ে ছাত্র যুবকেরা বেড়ে উঠে এবং খেলাধুলায় মেতে থাকে সে এলাকায় মাদক,নেশা,সন্ত্রাস,ইফটিজিং অসভ্যতা থাকে না। আমি অত্যন্ত আনন্দিত আমাকে দাওয়াত দেয়ার জন্য আমি নতুন আসছি আমি চাই সমাজ গড়ায় আপনারা সবাই এগিয়ে আসুন। চলুন সবাই মিলে সুন্দর একটা সমাজ গঠনে ভুমিকা রাখি। পরিশেষে সংগঠনের সভাপতি এম এইচ মাসুদ ইফতার মাহফিলে সবাইকে উপস্থিত হবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়ে সভার সমাপ্তি করেন। কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো: সোলাইমান ইফতার পুর্বে দেশ ও দশের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply