
অনলাইন ডেস্ক :- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে।
প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, তিনি সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর শোনার পর সংশ্লিষ্ট যোগাযোগ রয়েছে এমন বেশ কয়েকজন বন্ধুর কাছে এ বিষয়ে জানতে চান। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ আছেন এবং কোনো সমস্যা নেই।
গত রোববার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করা হয়।
তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। যদিও তাকে দীর্ঘদিন ধরে উত্তরসূরি হওয়ার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তিনি ‘হতাশ’।
সূত্র: বিবিসি



