শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

Chif Editor

অনলাইন ডেস্ক :- মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

সোমবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছিলেন, ‘অপারেশন এপিক ফিউরি’-র তিনটি প্রধান লক্ষ্যগুলোর একটি হলো ইরানের নৌবাহিনী ধ্বংস করা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করলে যেকোনো ইরানি জাহাজ ধ্বংস করা হবে।

হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যেখানে সম্প্রতি কনটেইনার জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন আকারের জাহাজ প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরিত হচ্ছে।

সূত্র: বিবিসি

Leave a Reply