শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Chif Editor

অনলাইন ডেস্ক :- মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক্সে এক বিবৃতিতে বলেছে, কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান ও ইরাকের হারিরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ এ বিবৃতি শেয়ার করে জানায়, ‘বড় পরিসরের এ হামলায়’ মধ্যপ্রাচ্যের এ অঞ্চলজুড়ে থাকা মার্কিন পঞ্চম নৌবহরও লক্ষ্যবস্তু ছিল এবং এতে ‘মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে।’

আরেকটি পোস্টে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এটি ‘সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান।

এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা।

সূত্র: বিবিসি

Leave a Reply