
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে।
কিছু গণমাধ্যম বলছে—বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। তাদের অবস্থা গুরতর।
রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।
তথ্যসূত্র: আল–জাজিরা ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম


