
তিনি বলেছেন, ‘গুরুতর ভুলের জন্য’ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান। খবর আল-জাজিরার।
এদিকে, ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র হামলা করলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন লারিজানি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলার হুমকি দেন। এর জবাবে লারিজানি বলেন, ওয়াশিংটন যদি সেই হুমকি বাস্তবায়ন করে, তাহলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।


