শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ

Chif Editor

অনলাইন ডেস্ক :  আসন্ন ঈদ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ১৮ ও ১৯ মার্চ বিএসিএইচ ও আরটিজিএসের আওতায় লেনদেন নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

সার্কুলার অনুযায়ী, বিএসিএইচ এর আওতায় উচ্চমূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় দুপুর ১২টা ৩০ মিনিট। নিয়মিত মূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা দুপুর ১২টা পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা।

এ ছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বিদ্যমান সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আরটিজিএস ব্যবস্থায় বাংলাদেশি মুদ্রা ও বৈদেশিক মুদ্রায় লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদুল ফিতরের আগে আর্থিক লেনদেন সহজ ও দ্রুত সম্পন্ন করার সুবিধার্থে এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply