শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প

Chif Editor

অনলাইন ডেস্ক:  ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উত্থান দেখা যায়। বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম বৃদ্ধি তাদের জন্য ইতিবাচক হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হওয়ায় বেশি দামে তেল বিক্রি করে তারা বাড়তি আয় করতে পারবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। তাই তেলের দাম বাড়লে দেশটি অতিরিক্ত আয় করার সুযোগ পায়।

তবে তিনি আরও বলেন, বেশি দামে তেল বিক্রি করে লাভ করার চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করাও জরুরি বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না।

সূত্র: ফক্স নিউজ

Leave a Reply