শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন

Chif Editor

অনলাইন ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে চলমান যুদ্ধের বা কোনো ধরনের সংঘাতের সম্পর্ক নেই।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, রণতরিটির মূল লন্ড্রি (কাপড় ধোয়ার জায়গা) এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে জাহাজের প্রোপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন বিকল হওয়ার মতো কোনো ক্ষতি হয়নি।

আহত দুই নৌ-সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পরও রণতরিটির কার্যক্রম ব্যাহত হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বিমানবাহী রণতরিটির সব ধরনের অপারেশনাল কার্যক্রম বা সামরিক সক্ষমতা সম্পূর্ণ সচল রয়েছে।’

তবে ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।

Leave a Reply