
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার ১৫ মার্চ ২৫ রমজান বিকাল ৪ টার সময় হোটেল রেডরফ ইন, নিসা টাওয়ার রেইসকোর্স কুমিল্লা ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জা,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ কন্ঠের কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের কুমিল্লা জেলার আহবায়ক সাংবাদিক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একুশে বাংলার সম্পাদক মোঃ সাখাওয়াত হাফিজ, দৈনিক দেশপত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লার আলো সহ সম্পাদক মোঃ শাহিন আলম,সহ বার্তা সম্পাদক মামুনুর রশীদ, অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক ভোরের কথার স্টাফ রিপোর্টার আহসানুজ্জামান সোহেল, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন নয়ন,মাহফুজ বাবু ফয়েজ আহমেদ ভূইঁয়াসহ
আরোও উপস্থিত দিলেন, সাংবাদিক রেজাউল করিম, জাফর সাদেক, মোশারফ হোসেন, সৈকত প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইফতার মিলাদ মাহফিলে সাংবাদিকগন উপস্থিত থেকে অনুষ্ঠান টিকে প্রানবন্ত করে তোলে। একাধিক সাংবাদিক তাদের বক্তব্যে সাংবাদিকগনের কর্মকান্ড ও সুস্থ ধারায় সংবাদ প্রকাশ করার উপদেশ মূলক বক্তব্য পেশ করেন। পরবর্তীতে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।


