শিরোনাম
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ায় বাধা নেই: ইসি সিরাজগঞ্জে আ’লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল রবি গ্রেপ্তার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গাজীপুরে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর পথসভা যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলকে মানুষ সমর্থন করবে না: মির্জা ফখরুল সানজিদা ইসলাম তুলি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’: তারেক রহমান নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

নবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ২ জন আটক

Chif Editor

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকৃতরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের আ. রশিদের ছেলে সেলিম রানা(৩৪) এবং একই উপজেলার মহিষকুন্ডী কলেজ রোড এলাকার সাজেদুল ইসলামের মেয়ে মোসা. শবিতা(৩২)।

 

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকায় র‌্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩ হাজার ৫শত টাকাসহ সেলিম রানা ও শবিতাকে আটক করে। পরে মামলা দিয়ে তাদেরকে নবাবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, আসামীদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply