শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

দোহারে র্‍্যাবের অভিযানে ৩৯ কেজি গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Chif Editor

দোহার (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দোহার উপজেলায় র‌্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১৫ জুন বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন বটিয়া গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,১০,০০০/- (এগার লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ৩৭ (সাঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সোহাগ মোল্লা (৩৫) বলে জানা যায়।
এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন দোহার নূরপুর খেলার মাঠ বটতলা সংলগ্ন এলাকায় আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যের ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বাচ্চু (৩৭) কে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে এডিশনাল এসপি সাইফুর রহমান জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। মাদকের বিরুদ্ধে আমাদেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply