শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

মিরসরাইয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের গাড়িবহরে হামলা।

Chif Editor

নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৭ জুন) বিকেল ৩টার সময় উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিয়াজ মোর্শেদ এলিটের প্রধান রাজনৈতিক সমন্বয়ক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীর কমিটির দফতর সম্পাদক যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, মোঃ আলি, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু, মোঃ শাহাবুদ্দিন
সহ বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিয়াজ মোর্শেদ এলিট নেতাকর্মীর নিয়ে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত করেন। এর পরপরেই এলিট প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরে প্রচারণা শুরু করেন। এ পর্যায়ে তার গাড়িবহর মিরসরাই ইকোনমিক জোনের সড়কে আসলে হামলাকারীরা বালুর ট্রাক দিয়ে পথ রোধ করে হকস্টিক, রাম দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় নিয়ে অতর্কিত হামলা চালায়।

ঘটনার পরপরেই নিয়াজ মোর্শেদ এলিটের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে লাইভে এসে আহত আছিফুর রহমান শাহীন বলেন, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টারের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নসর রিপন, মোমিনুল ইসলামসহ অর্ধশতাধিক যুবক তার গাড়িবহরে হকস্টিক, রাম দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা সবাই স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফের অনুসারী বলে তিনি জানান।

এবিষয়ে জানতে মিরসরাই থানার ওসি কবির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঝামেলায় আছেন বলে কল কেটে দেন। পরবর্ততে তাকে আবারও কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

Leave a Reply