শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

কক্সবাজার উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Chif Editor

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া হলুদিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির বিলের মরিচ্যা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে ০৫ জুলাই ২০২৩ খ্রিঃ অনুমান ০২.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট অংনইচৌ মার্মা নামে একজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে *সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় অংনইচৌ মার্মা (২০) পিতাঃ- উক্যচিং মার্মা, সাং-সোনাছড়ি, লামাপাড়া, থানাঃ- নাইক্ষংছড়ি, জেলাঃ-

বান্দরবান বলে জানা যায়। ধৃত মাদক কারবারী জানায়, সে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরো ল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply