শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

➖বর্তমান সরকারের অধিনেই সংসদ নির্বাচন হবে- সালমান এফ রহমান➖

Chif Editor

দোহার প্রতিনিধি:
তত্বাবধায়ক সরকারের অধিনে নয়,বর্তমান সরকারের অধিনেই জাতীয় সংসদ নির্বাচন হবে, বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শনিবার দুপুরে ঢাকার দোহারে নির্বাচনী উঠান বৈঠক ও উন্নয়ন কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান আরও বলেন, দেশের উন্নয়ন দেখে এখন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করছে। তাই সকলকে সচেতন হতে হবে।
কর্মসূচী অনুযায়ী উঠান বৈঠক ও ৯টি উন্নয়ন কাজ উদ্বোধন শেষে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের অনুদান ও আদমশুমারীর ট্যাব বিতরণ করেন সালমান এফ রহমান। এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগে সভাপতি মো.আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার সার্কেল এএসপি আশ্রাফুল আলম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাসার চোকদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply