শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

অসচ্ছল নারী’কে সেলাই মেশিন উপহার দিল “পূর্বকাল ফাউন্ডেশন

Chif Editor

এম মাসুদ রানা (সুমন), স্টাফ রিপোর্টারঃ ‘অসহায় নির্যাতিতদের পাশে আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে “পূর্বকাল ফাউন্ডেশন”। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সদর উপজেলার অসচ্ছল এক নারী’র হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন।

শনিবার (৮ জুলাই)দুপুরে ওই নারী’র হাতে সেলাই মেশিন তুলে দেন ‘দেশ চ্যানেল’ এর মানিকগঞ্জ প্রতিনিধি ও ‘পূর্বকাল ফাউন্ডেশন’ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।তবে ওই নারী’র অনুরোধে ও গোপনিয়তা রক্ষায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সেলাই মেশিন উপহার পেয় ওই নারী তার প্রতিক্রিয়ার বলেন,“ আমি আরেকজনের বাড়িতে গিয়ে তার মেশিনে সেলাই কাজ করে যে টাকা পেতাম,তা দিয়ে দুই মেয়ে নিয়ে কোন মতে চলতাম ।এখন আমার নিজের একটি মেশিন হলো।এখন থেকে বাড়িতেই সেলাই কাজ করে ভালো ভাবে চলতে পারবো।আল্লাহ আপনাদের মঙ্গল করবেন।”

‘পূর্বকাল ফাউন্ডেশন’ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বলেন,“ নারীরা সমাজের বড় একটা অংশ। শিক্ষা,চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা যত এগিয়ে যাবে, দেশও ততো এগিয়ে যাবে। ‘পূর্বকাল ফাউন্ডেশন’ সব সময় এদেশের মানুষের পাশে আছে। অসচ্ছল ও অসহায় নারীরা এদেশের বোঝা নয়, তারা দেশের সম্পদ।

অসচ্ছল ও অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। সমাজের বিত্তবান মানুষের কাছে আমার অনুরোধ থাকবে ,আপনারাও অসহায় মানুষের সহযোগীতায় এগিয়ে আসুন।”

Leave a Reply