শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

কুমিল্লা মাদক ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলে যুবকের হাতের রগ কেটে দিলেন মাদক ব্যবসায়ী!

Chif Editor

আসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লা পুলিশের সোর্স সন্দেহে ধারালো অস্ত্রে কুপিয়ে এক যুবকের ডান হাতের রগ কেটে মারাত্মক রক্তাক্ত জখম করে দেওয়ার অভিযোগ উঠেচ্ছে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে । সরজমিনে গিয়ে জানা যায় কুমিল্লা আদর্শ সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহপুর গোমতীর চরে ১৭ জুলাই ২০২৩ইং তারিখে সকাল অনুমান ১১টাযর সময়ে মাদক ব্য সায়ীরা এঘটনা ঘটায় । এব্যাপারে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন ভোক্তাভোগীর ভাই আক্তার হোসেন।

জানা যায় যে শাহপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র আনোয়ার (২৮) প্রতিদিনের মতো গরু চরানোর জন্য গোমতীর চরে যান।সকাল ১১ টাযর সময়ে হঠাৎ একই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র আনোয়ার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে এসে বলে-“তুই আমার মালের ইনফরমেশন দিয়ে ৮ লাখ টাকার ক্ষতি করেচস,তুরে মেরে ফেলব বলে কুপ মারেলে”ডান হাতের রগ কেটে যায় আনোয়ারের! জীবন বাঁচাতে আনোয়ার গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।

এঘটনায় আহত আনোয়ারের ভাই আক্তার মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন । তদন্ত কর্মকর্তা এস আই এয়ামিন সুমন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায় নি,তার মোবাইল ফোনটি বন্ধ। অভিযুক্ত আসামী আনোয়ার এর বিরুদ্ধে রয়েছে হত্যা,মাদক ও অস্ত্র সহ একাধিক মামলা। সে শাহপুরের চিহ্নিত পাইকারী মাদক ব্যবসায়ী ।

Leave a Reply