শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

ঢাকা দোহারে দুর্ঘটনা রোধে আঞ্চলিক মহাসড়কে পুলিশরে বিশেষ অভিযান

Chif Editor

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনা রোধে ও যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে দোহার উপজেলায় ছন্দু মিয়ার বাজারে প্রধান সড়ক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম। এ সময় রাস্তায় চলাচলকৃত ট্রাক,সিএনজি ও মোটর-সাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজ আছে কিনা খতিয়ে দেখা হয়। প্রায় তিন ঘন্টার অভিযানে মোট ১৮টি যানবাহন চালককে জরিমানা ও ছয়টি গাড়ি চালককে বিরুদ্ধে মামলা দেয়া হয়। এছাড়া বাকি চালকদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম-সহ অন্যন্য সঙ্গীয় ফোর্স।
দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম জানান, আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও বেপোরয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১৮ টি যানবাহন চালককে জরিমানা করা হয়েছে। অন্যদিকে বেশ কিছু যানবাহনের চালক ও আরোহীকে সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply