শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

ঢাকা দোহারে স্বর্ণের দোকানে চুরি

Chif Editor

দোহার প্রতিনিধিঃ

ঢাকা দোহার উপজেলায় ছন্দু মিয়ার বাজার (দোহার বাজারে) মা-মনি জুয়েলার্সে দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে দোকান মালিক জয় পাল বাড়িতে চলে যায়। শনিবার সকালে পাশের ব্যবসায়ীরা দোকানের ভেতরে সব এলোমেলো দেখে বাজার কমিটিকে খবর দেয়। পরে বিষয়টি দোহার থানা পুলিশকে জানালে দ্রত ঘটনাস্থলে পৌছায় পুলিশ।

মা-মনি জুয়েলার্সের মালিক জয় পাল জানান, পাশের একটি ফার্মেসীর দোকানের ভেন্টিলেটার দিয়ে চোরেরা প্রবেশ করে তার দোকানের সিন্দুক ভেঙ্গে প্রয় ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল।

এ বিষয়ে দোহার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জরিতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে

Leave a Reply