শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

Chif Editor

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) বাহুবল ও শায়েস্তাগঞ্জে এ ঘটনা ঘটে। তারা হলো- বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াগড় গ্রামের জুলহাস মিয়ার ছেলে তোহা মিয়া (৬) ও শায়েস্তাগঞ্জের বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জানান, বাড়ির পাশের ডোবায় পড়ে তোহা মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ ওই ডোবায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

Leave a Reply