শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

পদ্মা পাড়ে বিশ্বকাপ ট্রফি ফটোসেশন সম্পন্ন

Chif Editor

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ দেশের অবকাঠামোগত উন্নয়ন মাইলফলকের মধ্যে অন্যতম পদ্মা সেতু। দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে স্থাপিত স্বপ্নের এই সেতুতে আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়াতে নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়।

সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিশিয়াল ফটোসেশন। সেখানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত উৎসবের আমেজ বিরাজ করে।

রীতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ট্রফি নিয়ে ফটোসেশন করা হয়। স্বাভাবিকভাবেই দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতু। সে কারণে পদ্মা সেতুতে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

Leave a Reply