শিরোনাম
“শুভ জন্মদিন” রাজপুত্র এস এম শিফাতুল ইসলাম (প্রাপ্য) রংপুরের মিঠাপুকুরে আম্র মুকুলের সুবাসে মাতোয়ারা জনপদ বসন্তের বার্তা, ভালো ফলনের আশায় কৃষক কার্যালয়ে বসে অবৈধ ব্যবসার সমঝোতার চেষ্টা করলো বিএনপি-ছাত্রদল; সংঘর্ষে আহত ৮ মির্জা আব্বাসকে ‘গোনার টাইম নেই’, নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি আমরা যুদ্ধ চাইনি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর করে চাপিয়ে দিয়েছে: ইরান সিরাজগঞ্জে ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি বড় জয়ের পথে র‍্যাপার বালেন্দ্র শাহ’র দল নিজেদের দেশেরই এক গোষ্ঠীকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ সুনামগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

পটুয়াখালীর বাউফলে কিশের গ্যাং এর হাতে স্কুল পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

Chif Editor

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরি আঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত গুরুতর আহত হওয়ার খবর পাওয়া পাওয়া গেছে। গত রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাউফল থানার কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে।

খোজ নিয়ে জানা যায়, আহত শিক্ষার্থী হলেন কালিশুরী ইউনিয়নের শাহলাম মাতব্বরের ছেলে মোঃ রিফাত মাতব্বর (১৬)। ঘটনা সুত্রে জানা যায়, আহত স্কুল শিক্ষার্থী রিফাত বাসা থেকে মাদবার বাজারে যাওয়ার পথে মাদবার বাজারে পূর্ব পাশে অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে এতে ঐ শিক্ষার্থীর গলা কেটে যায়। এসময়স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে সন্ধ্যা ৮ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ঘটনার বরাত দিয়ে জানান , রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় আহত শিক্ষার্থী মোঃ রিফাত মাতব্বর গলায় ছুরিকাঘাত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান।

Leave a Reply