শিরোনাম
“শুভ জন্মদিন” রাজপুত্র এস এম শিফাতুল ইসলাম (প্রাপ্য) রংপুরের মিঠাপুকুরে আম্র মুকুলের সুবাসে মাতোয়ারা জনপদ বসন্তের বার্তা, ভালো ফলনের আশায় কৃষক কার্যালয়ে বসে অবৈধ ব্যবসার সমঝোতার চেষ্টা করলো বিএনপি-ছাত্রদল; সংঘর্ষে আহত ৮ মির্জা আব্বাসকে ‘গোনার টাইম নেই’, নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি আমরা যুদ্ধ চাইনি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর করে চাপিয়ে দিয়েছে: ইরান সিরাজগঞ্জে ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি বড় জয়ের পথে র‍্যাপার বালেন্দ্র শাহ’র দল নিজেদের দেশেরই এক গোষ্ঠীকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ সুনামগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

Chif Editor

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:- বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বিপু আরো বলেন, আওয়ামী লীগের সময়ে নয় জিয়াউর রহমানের আমলেই সাজানো নির্বাচন হয়েছে। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এতে মদদ দিচ্ছেন ভাড়া করা কতিপয় বিদেশী দালালরা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল দেশের সাধারণ মানুষ শান্তি-সুখে বসবাস করবে। আজ সেই শান্তি বিনষ্ট করছেন বিএনপি-জামায়াত সমর্থকরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ মুজিবর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ ও  শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী  মোঃ ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ হাজী জসিম মাহমুদ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন প্রমুখ।

Leave a Reply