শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

Chif Editor

 শরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আমিনপুর থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোরমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায়, পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের সার্বিক তত্বাবধানে এবং ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ১৩ই অক্টোবর শুক্রবার ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান, এএসআই জহুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায়।

পাবনা জেলার আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়ন এর অন্তর্গত নয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোরমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ-নয়াবাড়ী গ্রামের মৃত তাহেরের ছেলে মোঃ সোরমান শেখ, এবিষয়ে মাদক ব্যবসায়ী সোরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply