শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

রূপগঞ্জে ইসরাইলদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Chif Editor

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে রূপগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন মসজিদের মুসল্লিরা।

২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর রুপগঞ্জ থানার সামনে বাইতুন নূর জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মোঃ মোসলে উদ্দিন সালেহির সভাপতিত্বে, ব্যক্তব্য রাখেন মুফতি আল আমিন, মাওলানা শাহদাত হোসেন, মুফতি মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, আঃ মজিদ, কাজী শামসুল আরেফিন, আঃ আলিম সরকারসহ আরো অনেকে।

এ সময় তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে,ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

ইসরাইল আজকে যারা গণতন্ত্রের শ্লোগান দিয়ে মানব সভ্যতার কথা বলে তারা মুসলমানদের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে শিশু,নারী বৃদ্ধা ও সাধারণ জনগণের প্রাণ নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি।

আমাদের দাবি অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক। সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply