শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

আদ- দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ

Chif Editor

শহিদুল ইসলাম জনিঃ রাজধানীর জুরাইনে অবস্থিত আদ দ্বীন হাসপাতালে রুমা নামে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারে প্রসূতির সন্তান প্রসব করানোর সময় দায়িত্বে অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের ২৭ অক্টোবর রাতে ওই হাসপাতালে রুমার সির্জার করা হয়, পরে একটি নবজাতক সন্তান প্রসব করেন।

দুপুরে ডিউটিরত ডাক্তার জানান রোগী এবং বাচ্চা সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। হঠাৎ করে সন্ধায় ঘটে বিপত্তি দায়িত্বরত নারী চিকিৎসক রোগীর স্বজনদের কে দিয়ে বিপুলসংখ্যক ওষুধ ক্রয় করান এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান বাচ্চার আইসিইউ প্রয়োজন এবং তার জন্য তাদের যেতে হবে মগবাজার শাখায়।

স্বজনরা জানান, বাচ্চা প্রসব এর পরে তাদের রোগী সুস্থ ছিলো এবং দুপুরে ডাক্তার ও বলেছেন তাদের রোগী সুস্থ তাহলে রাতে কেন বাচ্চার আইসিইউ প্রয়োজন, চিকিৎসক জোর করে তাদের কে আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখায় যেতে বলেন কিন্তু তারা যেতে অনিহা দেখান।

প্রসূতির স্বজনদের দাবি, দায়িত্বরত চিকিৎসককে বারবার অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারির কথা বলা হলেও চিকিৎসক দেরিতে ওই রোগীকে ডেলিভারির জন্য নিয়ে যান। এবং সুস্থ থাকার পরে তারা রোগীর স্বজনদের বলে আইসিইউ প্রয়োজন।

বিষয়টি নিয়ে প্রতিবেদক কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা জানান, আমাদের যতোটুক সেবা দেওয়ার সেটা আমরা দিয়েছি এবং আমাদের জায়গা থেকে আমরা পর্যাপ্ত সেবা টি সব সময় রোগীদের দেওয়ার চেষ্টা করি,

তারা আরো বলেন, যদি এই রকম কোনো ঘটনা আমাদের মনে হয় ঘটেনি তারপর আমরা আমাদের দায়িত্ব পালনে আরো জোরালো ভূমিকা পালন করব।

Leave a Reply