শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

গাইবান্ধার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬টি পেট্রল বোমা উদ্ধার

Chif Editor

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে আটটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী।

ওসি মো. রজব আলী বলেন, বুধবার রাত ১১টার দিকে কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার বারান্দায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোঁটার স্তূপ দেখে থানা পুলিশকে খবর দেয়।

রাতেই অভিযান চালিয়ে পুলিশ মাদ্রাসার বারান্দা থেকে আটটি ককটেল ও ছয়টি তাজা পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট-বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করে। পুলিশ আসার খবরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, কোথা থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোঁটা এল, আর কী কারণে এসব আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি-জামায়াতের চলমান অবরোধে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও বোমাগুলো আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply