শিরোনাম
ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হবেন কে? তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনি: ইরানের প্রতিরোধনীতিকে রূপ দিয়েছিলেন যিনি বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

নবাবগঞ্জে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ২ ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইকৃত মিশু (অটো) উদ্ধার

Chif Editor

দেশপত্র দোহার -নবাবগঞ্জ প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জ থানার মো: রোমান নামক এক মিশু (অটো) চালকের গাড়িটি যাত্রিবেশে ভাড়া নিয়ে চন্দ্রখোলা মন্দিরের পাশে অজ্ঞাতনামা ৩ ছিনতাইকারী ছিনতাই করলে উক্ত মিশু (অটো) চালক গতকাল নবাবগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ট্রাফিক- উত্তর) জনাব মো: আমিনুল ইসলামের নির্দেশনায় দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: আশরাফুল আলমের সরাসরি তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা জনাব মো: সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে এসআই শ্যামলেন্দু সরকারসহ একটি বিশেষ অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত ২ ছিনতাইকারী আসামী ১। মোঃ আরিফ হোসেন (২৫) পিতা:- মোঃ বাচ্চু মিয়া,সাং-মানিক নগর ২। মোঃ শাজাহান মিয়া (২৬) পিতা- ফজল হক,মাতা- মমতাজ বেগম,সাং- মধ্যচারী গ্রাম, উভয় থানা- সিংগাইর,জেলা- মানিকগঞ্জ দ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো মতে বাদী রোমান এর ছিনতাইকৃত মিশু (অটো)টি উদ্ধার করা হয়। অদ্য গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা স্বেচ্ছায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

Leave a Reply