শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

জামালপুরে জেলা কারাগারে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

Chif Editor

নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ জামালপুরে জেলা কারাগারের একজন কয়েদী এবং একজন হাজতি দুইজন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। (৭ নভেম্বর) মঙ্গলবার জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর-পাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামী শাহীন ফকির (৪০)।

গত ৬ নভেম্বর সোমবার দিবাগত গভীর রাতে শ্বাস কষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন কারাগারে কয়েদী হিসাবে বন্দী ছিলেন।

অপরদিকে একই দিন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইয়াকুব আলী (৬৫) ঐদিন ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান, ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হাজতি হিসাবে গত ৬ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। তিনি আরো বলেন মৃত দুই ব্যাক্তির ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার আবু ফাতাহ।

Leave a Reply