শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

মাদারগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণ

Chif Editor

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ জামালপুরের মাদারগঞ্জে ৮৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিনামূল্যে বীজ- সার বিতরণ করা হয়।

২০২৩-২৪ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (উফশী) ও হাইব্রিড জাতের ধানের বীজ এবং সার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম।

এ সময় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা রিজভী আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সভাপতি শামিম আহম্মেদ দুদু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষক/কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উফশী ৪৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৪০০০ জন কৃষক/কৃষাণীর মাঝে ২ কেজি করে হাইব্রীড় জাতের বীজ বিতরণ করা হয়।

Leave a Reply