শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

মাদারগঞ্জে দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

Chif Editor

নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষে আমরা দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে দূর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ যমুনা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম রেজাউল করিম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাবুদৌলা চৌধুরী মুকুল, মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি।

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি প্রমূখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোশারফ হোসেন, ইউএনও অফিসের কর্মচারীবৃন্দ, সূধী বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি মাদারগঞ্জ।

Leave a Reply