শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

দোহারে পদ্মায় ৬৩ গরুসহ ট্রলার ডুবি : নিখোঁজ-২

Chif Editor

 

দোহার (ঢাকা)প্রতিনিধি : সাইদুল ইসলাম :

ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মধুরচর এলাকায় গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৬৩টি গরুর মধ্যে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে এবং ট্রলারে থাকা গরুর বেপারী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জসিম( ৪০) ও তার ভাগ্নে সিয়াম( ১২) নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
ট্রলারে থাকা এক ব্যক্তি জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুর জেলার টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিএমবিঘাট হয়ে ঢাকার দোহার উপজেলার মেঘুলা ঘাটে যাওয়ার সময়ে ইঞ্জিনচালিত ট্রলারটি দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারটির নিচের তলীতে ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকতে থাকে। ট্রলারের মাঝি বিষয়টি বুঝতে পেরে ট্রলারটি নদীর দিকে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় ৬৩টি গরুসহ গরুবহণকারী ট্রলারটি পানিতে ডুবে যায়। গরুগুলো ট্রলারের সাথে বেঁধে রাখায় সকলের সহযোগিতায় ৩০টি গরু উদ্বার করা গেলেও বাকি গরুগুলো ট্রলারসহ ডুবে যায়। সকালে ট্রলারসহ মৃত গরুগুলো পানির উপরে ভেসে উঠে। ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে দোহার থানা, দোহার কুতুবপুর নৌ পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, ঢাকা ফায়ার স্টেশন অফিসের প্রধান শাখাকে অবগত করা হলে ঢাকা থেকে টিম এসে উদ্বার কার্যক্রম চালাতে থাকেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।

Leave a Reply