শিরোনাম
বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ বর্তমান সংসদকে ‘অপবিত্র’ আখ্যা দিয়ে রাষ্ট্রপতির অভিশংসন চাইল এনসিপি ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হবেন কে? তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি

ফুড এন্ড এসেনশিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম উপলক্ষে গুডনেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক শিশুদের মাঝে পণ্য বিতরণ

Chif Editor

দোহার প্রতিনিধি (ঢাকা) :

ঢাকার দোহারে গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক ৩০শে জানুয়ারি ২০২৪ ইং তারিখে “ফুড এন্ড এসেনশিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম উপলক্ষে “একটি বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান, দোহার আওয়ামিলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলি, এবং লায়লা আফজাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বজলুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিসি সভাপতি জনাব একলাল উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সিমবায়োসিস এর প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম। সিডিপি ম্যানেজার, শাহারিয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিতরন কার্যক্রমের সূচনা করেন। প্রধান আতিথি ডাঃ মোঃ জসিম উদ্দিন সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন দোহারের দুঃস্থ এবং গরিব শিশুদের উদ্দেশ্যে গুড নেইবার্সের এই গৃহিত উদ্যোগ আসলেই প্রশংনীয়। যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান বলেন, আজকের এই কার্জক্রম শিশু, অবিভাবক এবং আমাদেরকে শিশুশিক্ষা এবং আরো ভালো কাজের জন্য উৎসাহিত করবে।আলোচনা শেষে মোট ৩০০জন শিশুর মধ্যে কিছু খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রি বিতরন করা হয়। প্রদত্ত খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রির মধ্যে ফ্রেশ গুড়া দুধ, মসুর ডাল, ফ্রেশ চিনি, মেরিল সোপ ও ভ্যাজলিন, প্রতিবেশি সরিষার তেল, মাম পট, টিফিন বক্স, এবং রিভাইব লোশন এবং একটি টিস্যু ব্যাগ ছিল।

Leave a Reply