শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

জনপ্রিয় চ্যানেল মাই টিভির নামে প্রতারণার অভিযোগে বিলকিস জাহান গ্রেপ্তার

Chif Editor

নিজস্ব প্রতিনিধিঃ ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের জনপ্রিয় চ্যানেল মাই টিভির নামে প্রতারণার অভিযোগে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী বিলকিস জাহানকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়। তিনি দীর্ঘদিন যাবত তিনি গ্রেফতার এড়িয়ে পালিয়েছিলেন। শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে কেরানীগঞ্জ থানার কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিলকিস জাহান মাই টিভির নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিল। সম্প্রতি তিনি মাই টিভির নামে অবৈধ ওয়েবসাইট খুলে সাংবাদিক নিয়োগের বাণিজ্য শুরু করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তিনি দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের মাই টিভির নামে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইন কত প্রক্রিয়া চলমান রয়েছে, বিলকিস জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মাই টিভি কর্তৃপক্ষ দুটিমামলা দায়ের করেন।

সেই মামলায় গ্রেফতারি পরয়ানা জারি করে বিজ্ঞ ঢাকা জেলা জজ আদালত। সেই মামলার ওয়ারেন্টের বলেই কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফতেহনগর কলাটিয়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, ওয়ারেন্টের অভিযোগে আমাদের একটি চৌকসটিম কেরানীগঞ্জ থানার ফতেহনগর কলাটিয়া থেকে বিলকিস জাহানকে গ্রেফতার করেছে রোববার তাকে আদালতে প্রেরণ করবো।

Leave a Reply