শিরোনাম
উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয় বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার জাতীয় নির্বাচন: রাঙ্গামাটিতে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: জামায়াত আমির

পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি কঙ্কাল উধাও।

S M Rashed Hassan

 

শরিফুল ইসলাম পাবনা: প্রতিনিধি :

পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
১৯ই মার্চ দিবাগত রাতে পাবনা জেলার আমিনপুর থানা এলাকার নতুন বাজার সংলগ্ন খাশ আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

ঘটনা স্থলে থাকা স্থানীয় সুত্রে জানা যায়, কবরস্থানে দাফনকৃত মরদেহের পরিবারের একজন সদস্য কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়া দেখতে পায়।এ সময় তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি কালাম মন্ডল কে জানালে মুহুর্তের মধ্যে এ খবর এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ে।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুজ্জামান, এস আই তরিকুল ইসলাম।
কবরস্থানে দাফনকৃত মরদেহের কঙ্কাল চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রেখা পারভীন জানান,ফজর নামাজ শেষে আমি ভাইয়ের কবর জিয়ারত করতে আসি। এমন সময় কবরস্থানে ৬ – ৭ জন কালো পোশাক পরিহিত মানুষ দেখতে পাই। আমাকে দেখতে পেয়ে তারা অতিদ্রুত ট্রাকে উঠে পালিয়ে যায়।
এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, যেখানে কবরস্থানে দাফনকৃত মরদেহের নিরাপত্তা নেই সেখানে আমাদের নিরাপত্তা কোথায়।

এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply