শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

কুকুরের কামড়ে একদিনে আহত ১৭ জন

Shariful Haque Pavel

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে একদিনে সতের জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ছয়জন শিশু কিশোর, পাঁচজন বৃদ্ধ এবং বাকিরা তরুন। জানা যায়, ষোলজন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন বাহির থেকে চিকিৎসা নিয়েছেন।

কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন। এমনসময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাত স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাক্সসিন কিনে হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

একই দিনে কুকুরের কামড়ে আরো ষোলজন আহত হয়েছেন। আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ(১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ(১৩),বলদিয়া গ্রামের মো: তাওসান(১০),ডুবি গ্রামের গিয়াস(১৫),সুটিয়াকাঠি গ্রামের আমিনা(৮০), একই গ্রামের ডালিয়া আক্তার(৫২),চামী গ্রামের শামসুন্নাহার(৩০),ডুবি গ্রামের ফাতেমা(৪),কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি(১৮),ইলুহার গ্রামের মিমি(১৬),সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান(২৮),উমারেরপাড় গ্রামের মো: সানাউল(২৩),সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০),একই গ্রামের আলমগীর হোসেন(৬৫),আরিফ বিল্লাহ(১৬)।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার মো.আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সসিন সরবারহ নেই। তাই সবাই বাহির থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

Leave a Reply