শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

S M Rashed Hassan

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে আয়োজিত গায়েবানা জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, প্রবীন সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, সিএমইইজে’র সাবেক সভাপতি শামসুল হক হায়দরী।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমীন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ট কন্ঠস্বর। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বিতাড়িত ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রবীন আইনজীবি মফিজুল হক ভূইয়াঁ, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, চট্টগ্রাম মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ উল্যাহ, ডক্টরস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ডা. সারওয়ার আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। সমাবেশ শেষে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

Leave a Reply