শিরোনাম
আদিতমারী ও কালীগঞ্জ ২ আসনে ভোট কেনার অভিযোগে জনতা দলের নেতা আটক তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে: মির্জা মোস্তফা জামান উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয়

চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু জ্বর: উপ-পরিচালক ফরিদ চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু জ্বর: উপ-পরিচালক ফরিদ

Chif Editor

প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস)’র ২০২৪-২৫ ইং কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে আজ শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম ফরিদ অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমান সময়ে চট্টগ্রামে অস্বাভাবিক হারে বেড়ে গেছে ডেঙ্গু জ্বর সহ পানি বাহিত নানান রোগ। এর সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে। দ্রুত সর্বস্তরে প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অতি জরুরী।
পূর্বেও প্রাচিকস সংগঠনের নেতৃবৃন্দরা সেবামূলক কাজে নিয়োজিত থেকে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকার কথা প্রশংসার সহিত উল্লেখ করেন।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি ডাঃ মোঃ মারুফ রহমান মনু’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোশারফ হোসেন,স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সহ -সভাপতি ডাঃ পি কে দাশ, সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন আজাদ,নির্বাচন কমিশনার দায়িত্বরত মোঃ ইউসুফ।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য সাবেক সভাপতি ডাঃ হাকিম হাজী মোঃ সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক, অর্থ সম্পাদক নারায়ন দে, সহ-সম্পাদক উত্তম কুমার মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আরজুমান্দ বানু, সহ-সম্পাদক রত্না রাণী দে,নির্বাহী সদস্য নেছার আহমদ (২),রতন দাশ,সজল বড়ুয়া, মুনসুর আলী, মোঃ এমরান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২৪-২৫সালের জন্য প্রাচিকসের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান।
পরিশেষে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা ঞ্জাপন করে সংবর্ধিত করা হয়।

Leave a Reply