শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক:- ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন কারা নির্যাতিত সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আজ শনিবার বিকালে হাসপাতালে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেখানে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বর্তমানে হাসপাতালটিতে ছাত্র আন্দোলনে আহত ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।তাদের চিকিৎসা সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে মাহমুদুর রহমান ৫ লাখ টাকার অনুদান দেন। এর আগেও তিনি বিদেশ থেকেই ছাত্রজনতার চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছিলেন।

সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রজনতার চিকিৎসা কার্যক্রমে কিছুটা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার সর্বোচ্চ চিকিৎসার জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।

পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমানের সাথে এসময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর এম আব্দুল্লাহ, প্রকৌশলী চুন্নু, সাংবাদিক আতাউর রহমান কাবুল উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসনে থাকার পর শুক্রবার দেশে ফেরেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।

Leave a Reply