শিরোনাম
মেহেরপুরে দুই উপজেলার পাঁচ কেন্দ্রে সংঘর্ষ, আহত ২৫, আটক ৫ ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন প্রসূতি! ফরিদপুর-৩, ভোট কক্ষের ভেতরে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা প্রকাশ্যে ভোট, ময়মনসিংহে সহকারী প্রিসাইডিং-পোলিং অফিসার বরখাস্ত সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এহসানুল মাহবুব হাসনাতের আসনে নির্বাচন বর্জনের ঘোষণা গণঅধিকারের জসিমের উত্তরার কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ১১ দলীয় জোটের নির্বাচন বয়কটের পরিকল্পনা নেই: নাসীরুদ্দীন

ভুল চিকিৎসায় প্রবাসী’র মা পঙ্গু

Shariful Haque Pavel

চিকিৎসক না হয়েও ভুয়া ডাক্তার ফার্মেসীর মালিক দিয়েছেন জটিল রোগের চিকিৎসা। আর তাতে পা হারিয়ে পঙ্গু হয়েছেন রহিমা বেগম (৭০)।

এমনটাই দাবি করেছেন তার ছেলে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মাসুদ খান। তিনি তার মায়ের ভুল চিকিৎসায় জড়িত অভিযুক্তের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০২২ সালে কিশোরগন্জ সদর উপজেলার কর্শা করিয়াইল ইউনিয়নে ঘটনাটি ঘটে। থানায় অভিযোগ করার পর ফার্মেসি মালিক ভুয়া ডাক্তার সুখা রন্জনকে পুলিশ গ্রেফতার করে।

২২(২)২৮(৩) ও ৩২৮/৩৩৬ দ:বি: ধারায় কিশোরগন্জ মডেল থানায় (মামলা নং ৪৫)তারিখ ৩০/০৩/২০২৩ মামলা করা হয়।

পরবর্তীতে ২২/০৯/২০২৪ দুপুর ১১.৪৫ মিনিটে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আসামীর কাছ থেকে কিশোরগন্জ আদালতের সিরিতে ঘুষ নেওয়ার দৃশ্য সিসি ফুটেজে দেখা যায়।

উৎকোচ গ্রহন করে তদন্তকে প্রভাবিত করে ৩ জন ভুয়া সাক্ষী উপস্থাপন করে আসামীকে নির্দোষ প্রমান করার চেস্টা করেন।

এরই প্রেক্ষিতে মাসুদ খান উক্ত মামলার যথাযথ তদন্ত পূর্বক দোষীকে শাস্তির আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোড় দাবী জানিয়েছেন।

Leave a Reply