শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

নেছারাবাদে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

Shariful Haque Pavel

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ

নেছারাবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম নিপু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য ও নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম, প্রধান বক্তা ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র সদস্য সচিব, আলহাজ্ব আবদুল্লাহ্ আল বেরুনী সৈকত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক বলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ এমাম আকন, মোঃ রাজীব রায়হান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ ওলিউল্লাহ তালুকদার। অনুষ্ঠানে শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। 

Leave a Reply