শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোট’র সংবাদ সম্মেলন

Shariful Haque Pavel

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোট এর আয়োজনে গতকাল ৫ অক্টোবর শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি কর্মস্থলে অবাঞ্ছিত, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের স্বপদে বহালের জন্য প্রজ্ঞাপন জারি ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ৫ই আগস্ট এক বিস্ময়কর ছাত্র জনতার অভ্যুথান ঘটেছে। ফলে আজ প্রত্যেক আশাবাদী মানুষের মনে স্বপ্ন জেগেছে। দেশকে নতুন রূপে দেখার ও গড়ার প্রত্যয় বুকে বাসা বেঁধেছে। অথচ সারা দেশের বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দকে অপমান, অপদন্ত, হেনস্তা ও মারধোর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্ছিত ও প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, প্রায় দুই হাজার শিক্ষক পদ-বঞ্চিত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। দেশজুড়ে এমন ঘটনায় সত্যিই আমরা বিস্মিত, বিমূঢ় ও স্তম্ভিত। যেখানে শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর সেখানে আজ আমরা নিগৃহীত, নির্যাতিত। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে গিয়ে স্বার্থলোভী লোকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি। সংবাদ সম্মেলনে আরো যারা উপস্থি তছিলেন, বিশেষ সমন্বয়ক, জনাব কেকা রায় চৌধুরী, অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা, বিশেষ সমন্বয়ক, ড. মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ, বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা। তথ্য ও যোগাযোগ সমন্বয়ক, জনাব মহাদেব চন্দ্র দে, প্রধান শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, বলরাম- পুর, হালিমানগর, আদর্শ সদর, কুমিল্লা, কার্যকরী সমন্বয়ক, নাজমা বেগম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, কোতোয়ালী, ঢাকা, সাংগঠনিক সমন্বয়ক, সিদ্দিকুল ইসলাম, দড়গ্রাম উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। অর্থ সমন্বয়ক, মো. জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বনানী মডেল স্কুল, বনানী, ঢাকা। মোঃ জাহিদুল ইসলাম সিনিয়র শিক্ষক পারজোয়ার ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়, আগানগর শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ।

Leave a Reply