শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩, লুন্ঠিত মালামাল উদ্ধার

Chif Editor

গত ১২ অক্টোবর শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। এ মামলায় সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পরদিন ১৩ অক্টোবর রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মো: মাসুদুর রহমান (৪৭)।

এ সময় তাদের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার নগদ টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্নালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।

উক্ত ডাকাতির ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply