শিরোনাম
অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত রাণীশংকৈলে ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার

আধুনিক ঢাকা বিনির্মাণের উদ্যোগে ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি

Shariful Haque Pavel

ঢাকা শহরকে সৌন্দর্য বর্ধন, অক্সিজেন বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ, রোড ডিভাইডার ও যানজট নিরসনে আধুনিক ঢাকা বিনির্মাণের উদ্যোগ নিয়েছেন বখতিয়ার আহমেদ রনি এন্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এর চেয়ারম্যান ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ীর মোড় পর্যন্ত রোড ডিভাডার ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব বখতিয়ার আহমেদ রনি।

এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, রাস্তায় যতই কর্নার/ডিভাইডার বানানো হোক না কেনো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে এর কোনো মানে নেই। যানজট নিরসনে আমাদের সকলের উচিৎ নিয়ম মাফিক গাড়ি চালানো, যত্রতত্র ভাবে বাস রেখে যাত্রী উঠা নামা থেকে বিরত থাকতে হবে।

সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে উল্লেখ করে বলেন, অক্সিজেন বৃদ্ধির জন্য সারিবদ্ধ ভাবে গাছ লাগানো হয়েছে পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এ সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের সকলেরই।

এসময় উপস্থিত ছিলেন, দেশবরেণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ, শিক্ষক, অভিভাবক ও বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা।

Leave a Reply